স্বাধীন কণ্ঠ ডেস্ক
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৫৫তম মাসিক সাহিত্যসভা ও বিদ্রোহী বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বিএসপির আজীবন সদস্য ড. শাহনাজ পারভীন, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ডা. মোকাররম হোসেন এবং অধ্যাপক সুরাইয়া শরীফ।
বিএসপির সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্রোহী বিশেষ সংকলনের সম্পাদক কাজী নূর ও সংগঠনের সহসভাপতি আমির হোসেন মিলন।
অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন বিএসপির সাবেক সভাপতি এডিএম রতন, অধ্যাপক সুরাইয়া শরীফ, ভদ্রাবতী বিশ্বাস, রাশিদা আখতার লিলি, অ্যাডভোকেট মাহমুদা খানম, এম এ কাসেম অমিয়, মো. আব্দুল হালিম, অরুণ বর্মন, আহমেদ মাহবুব ফারুক, আবুল হাসান তুহিন, শাহরিয়ার সোহেল, সঞ্জয় নন্দী, হীরামন সরকার, শরিফুল আলম, সানজিদা ফেরদৌস, খলিলুর রহমান, শরীফ হোসেন ধীমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সাহিত্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কবি অরুণ বর্মনকে চট্টগ্রাম থেকে শিল্পপতি মুজিবুর রহমান কিশোরবেলা সাহিত্য পুরস্কার ২০২৪ (গদ্য শাখা) এবং কবি সঞ্জয় নন্দীকে বাংলাদেশ প্রকাশনী প্রগতি সাহিত্য পত্রিকা পরিষদের বর্ষসেরা কবি নির্বাচিত হওয়ায় সম্মাননা প্রদান করা হয়। এ সময় তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া বিএসপির বার্ষিক চড়ুইভাতি ২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রতিযোগিতায় আবুল হাসান তুহিন ও শাহরিয়ার সোহেলকে পুরস্কৃত করা হয়। একই উপলক্ষে লেখা শ্রেষ্ঠ প্রবন্ধের জন্য মোস্তানূর রহমান সাক্ষরকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্রোহী সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও সাহিত্যিকদের সৃজনশীল বিকাশে এ সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।




