ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

ছুটির দিনে আজ বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রাজধানী ঢাকা এবং এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। অপরদিকে, বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো রয়েছে শীর্ষে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা ১৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

শীর্ষে থাকা সারাজেভোর দূষণ স্কোর ৪০৪ অর্থাৎ সেখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লি। এই শহরের দূষণ স্কোর ২৫১ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।