যশোরে ৪০ বোতল উইন সিরেক্স উদ্ধার, গ্রেফতার ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল উইন সিরেক্স সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।আরও একজন পলাতক রয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা তোফায়েল হোসেন (৫০)। অপর আসামি আল-আমিন বিশ্বাস (৩০) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযানে একটি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এছাড়া যশোর কোতয়ালী মডেল থানার গরীবশাহ মাজার ও রেলস্টেশন এলাকায় পৃথক অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীন, মোঃ রেজওয়ান সরদার ও মাকামে মাহমুদা মীম। প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিদর্শক ব্রজেন্দ্রনাথ গাইন।