সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে সেনা সদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, সাক্ষাৎকালে সেনাপ্রধান ও মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধিদল পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দপূর্ণ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলো উঠে আসে।