একটা দল ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

একটা দল কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন পর্যবেক্ষক এর নাম খুলে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে, বিভিন্ন পর্যবেক্ষকের মধ্য দিয়ে ভোট রিগিং করার চেষ্টা করছে।

যশোরে ১১ দলীয় ঐক্যবদ্ধ জোটের নির্বাচনী পথসভা এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ আঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, যারা সুদখোর যারা ঘুষখোর যারা জমি দখল করে তারাও আজ বাংলাদেশ বিরোধী জোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা যেহেতু অবস্থা নিয়েছে সুতরাং এটি স্পষ্ট হয়ে গিয়েছে আমরা ঠিক পথে আছি। কেবল আমাদের দ্বারায় বাংলাদেশের প্রগতি সমৃদ্ধি উন্নতি সম্ভব।

আগামী ১২ তারিখ আপনারা প্রত্যেকেই সকাল সাড়ে সাতটায় ভোট কেন্দ্রে চলে যাবেন। আপনারা বাংলাদেশের মালিকানা বুঝে নিন। আপনাদের ক্ষমতা আপনাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। আপনাদের সময় এসেছে বাংলাদেশের মালিকানা বুঝে নেওয়ার।

আমি বিশ্বাস রাখতে চাই আমার যেসব ছাত্র ভাইয়েরা কামানের মুখে, গোলাবারুদের মুখে, হাসিনার চোখে চোখ রেখে, হাসিনার পেটুয়া বাহিনীর বিরুদ্ধে গিয়ে যারা জুলাইতে রাস্তায় নেমে এসেছিল আমার এই ভাইয়ের আবার ১২ তারিখে ভোট কেন্দ্রগুলো পাহারা দিতে নেমে আসবে। আমি বিশ্বাস করি আমার ছাত্র শিবিরের ভাইয়েরা ছাত্র শক্তি ভাইয়েরা কেন্দ্রগুলোতে থাকে তাহলে জিনও সাহস করবে না ভোট চুরি করার।

নির্বাচনী পথসভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত যশোর সদর আসনের প্রার্থী আব্দুল কাদের, এনসিপি যশোরের প্রধান সমন্বয়কারি মো. নুরুজ্জামান প্রমুখ।