Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

দৌলতপুরে মুক্তিযোদ্ধার বাড়ীতে আগুন দিল দুর্বৃত্তরা! গবাধী পশুসহ আসবাব পত্র পুড়ে ছাঁয়

কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি// কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউপির ফারাকপুর গ্রামে বসবাসরত মৃত বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান এর বাড়ীতে পূর্ব শত্রুতার জেরে আগুন ধরিয়ে গবাধীপশুসহ আসবাব পত্র পুড়িয়ে দিয়েছে প্রতিবেশী দুর্বৃত্তরা।

অভিযোগে জানাজায়, গত ২০শে মার্চ দিবাগত রাত ৩টার সময় প্রতিবেশী ইন্তা, তৌহিদুল, মফিদুল, শাহীন একত্র হয়ে মৃত বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমানের বাড়ীতে আগুন ধরিয়ে দেয়। পরে বীর মুক্তিযোদ্ধার বৃদ্ধ স্ত্রী ফুলজান নেছা ও তার ছেলে মেয়েদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে দেয়।

বাড়ী ঘরে আগুন দেওয়ার কারন দেখিয়ে ২১শে মার্চ মৃত বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমানের স্ত্রী ফুলজান নেছা থানায় একটি লিখিত অভিযোগ দেন। থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর ঐ দুস্কৃতিকারীরা ক্ষিপ্ত হয়ে গত রবিবার মধ্যরাতে আবারো আগুন ধরিয়ে গবাধী পশুসহ ঘর বাড়ী পুড়িয়ে দেয়।

মৃত বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমানের স্ত্রী ফুলজান নেছার কাছে জানতে চাইলে কেঁদে কেঁদে তিনি বলেন, আমার স্বামী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। আজ সে জীবিত নাই। আমি একজন বয়স্ক মহিলা আমার তিনটা প্রতিবন্ধি ছেলেমেয়ে।

আর সেই সুযোগে প্রতিবেশী লম্পটরা দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে। কয়েকবার আমার বাড়ীতে আগুন ধরিয়ে দিয়ে আমাদের মেরে ফেলার চেষ্টা করছে। তিনি আরোও বলেন, কয়েকদিন আগে আগুন ধরিয়ে দিয়েছিল বলে থানায় অভিযোগ দিয়েছিলাম তার পরেও কোন কাজ হয়নি।

গেল রাতে আবার বাড়ীতে আগুন ধরিয়ে আমাদের মেরে ফেলার চেষ্টা করছে। অল্পের জন্য আমরা প্রানে বাঁচলেও গবাধীপশু সহ ঘর ও আসবাব পত্র বাঁচাতে পারিনি। আমি এই অন্যায় অত্যাচারে সঠিক বিচার চাই বলে কিছুক্ষনের জন্য বাকরুদ্ধ্য হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ফুলজান নেছা।

এব্যাপারে দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান জানান, পূর্ব শত্রুতার কারনে এ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

তবে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:10 pm, Monday, 28 March 2022
45 Time View