বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিজিবির বিশেষ টহল দল, ঘিবা বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাচালানকৃত গাঁজা, শাড়ি ও কম্বল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। নিয়মিত গোয়েন্দা তৎপরতা এবং টহল জোরদারের ফলেই এসব মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান দমনে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।