চাঁদপুর জেলা প্রতিনিধি:- ঢাকা থেকে প্রাইভেটকার ভাড়া নিয়ে মতলব দক্ষিণ উপজেলায় নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বিপ্লব প্রধান (৪০)। এ সময় জাতীয় সেবা নম্বরে (৯৯৯) ফোন দিয়ে বিচারপতি পরিচয়ে বিভিন্ন জায়গায় পুলিশ প্রটোকলসহ অন্যান্য সুবিধা গ্রহণ করেন।
শুক্রবার (২০ মে) দুপুরে মতলব পৌরসভাধীন উত্তর দিঘলদী গ্রামের শমসের আলী প্রধানীয়া বাড়ি থেকে বিচারপতি পরিচয় দেওয়া বিপ্লব প্রধানকে আটক করে মতলব দক্ষিণ থানা পুলিশ।







