Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে প্রকাশ্যে খুরের আঘাত

কুষ্টিয়া জেলা প্রতিনিধি// কুষ্টিয়ায় কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের আবির নামে এক শিক্ষার্থীকে প্রকাশ্যে খুর দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে জেলা স্কুলের শিক্ষার্থীদের বিরুদ্ধে।

এ সময় স্কুলে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।আহত শিক্ষার্থী আবির বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আবিরের বাড়ি জেলা স্কুলের সামনে মজমপুর এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ শাহজাদা। কলকাকলি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, পরীক্ষা শেষে ছেলে-মেয়েরা বাড়ি ফিরছিলো।

এ সময় জেলা স্কুলের একদল শিক্ষার্থী লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে স্কুলে হামলা চালায়। এসময় আবিরকে খুর দিয়ে ডান পায়ের রানে আঘাত করা হয়। শিক্ষকরা বাধা দিতে গেলে তাদের ওপরও চড়াও হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুননেসা সবুজ বলেন, জেলা স্কুলের ছেলেরা আমাদের স্কুলে হামলা করেছে। এসময় আমাদের এক ছাত্রকে খুর দিয়ে আঘাত করেছে তারা। স্কুলের দুটি ভবনের সব জানালা ভেঙে দিয়েেছ তারা। এ বিষয়ে আমরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি। আবিরের বাবা শাহাজাদা ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে বলেন, ‘সংগ্রামের নেতৃত্বে হামলা হয়েছে। তারা বিএসবি কিশোর গ্যাংয়ের সদস্য। আমার ছেলেতো নিরীহ।

তাকে কেন মারা হলো। এ ঘটনায় আমি বিচার চাই। ’ পুলিশ জানায়, তিন দিন আগে কলকাকলী স্কুলের আরেক শিক্ষার্থী প্রদীপকে মারধর করেছে জেলা স্কুলের শিক্ষার্থীরা। তারা আবার পুলিশ লাইন্সের এক শিক্ষার্থীকে মারধর করে কলকাকলি স্কুলের কয়েকজন শিক্ষার্থী। সেই প্রতিশোধ নিতে জেলা স্কুলের শিক্ষার্থীরা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক এফতে খাইরুল ইসলাম বলেন,সকালে ছেলেরা উত্তেজিত হয়। আমি তাদের ঠাণ্ডা করার চেষ্টা করি। তারা আমার কথা না শুনে পুলিশের সামনেই কলকাকলী স্কুলে গিয়ে এক ছাত্রকে খুর মেরেছে। স্কুলে ভাঙচুর চালিয়েছে। এটা লজ্জ্বাজনক। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:49 am, Tuesday, 14 June 2022
28 Time View