দৌলতপুরে বাউল-সাধুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লাউবাড়িয়া গ্রামে সাধুসঙ্গে বাউলদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার প্রধান সড়কে মানববন্ধন ও উপজেলা চত্বরে সমাবেশ’টি অনুষ্ঠিত হয়।


মঙ্গলবার (১৫ই নভেম্বর) সকাল ১১টার সময় বাউল সম্রাট লালন ভক্তবৃন্দের আয়োজনে উপজেলার প্রধান সড়কে মানববন্ধন ও উপজেলা চত্বরে সমাবেশ’টি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া লালন একাডেমির এডহক কমিটির সদস্য মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান ও মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর।

এছাড়া লালন ভক্তদের মধ্যে সুফি ফকির নহির সাই, সাজেদুল ইসলাম ডালিম, ফকির ফজল সাই, ফকির সফি সাই, ফকির মইনুদ্দিন সাই, ফকিরানী দেবোরা প্রমুখ।
মানববন্ধন চলাকালীন সময় প্রশাসনের পক্ষ থেকে বাউলদের সার্বিক নিরাপত্তা প্রদান করেন।


মানববন্ধনে বক্তারা বলেন, ‘লালন অনুসারী ভক্তবৃন্দ সাধুরা খুবই শান্তশিষ্ট প্রকৃতির মানুষ। তারা কোন প্রকার অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হয়না। সাধুদের উপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।


এই হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠ বিচারের দাবি জানান বক্তারা। পুলিশ ও সাধুসঙ্গ সূত্রে জানা গেছে, গত (৫ নভেম্বর) শনিবার রাতে দৌলতপুর উপজেলার লাউবাড়িয়া এলাকায় পলান ফকিরের বাড়িতে সমবেত হয়েছিলেন সাধুরা। সেখানে তাদের উপর অতর্কিত হামলা চালান দুর্বৃত্তরা।

হামলায় গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আট নারী-পুরুষ লালন ভক্ত। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গুরুতর আহত হয়েছেন বৃদ্ধ ফকির ফজল সাই যার বয়স নব্বইয়ের কোটায়। পিটিয়ে জখম করা হয়েছে ফকিরানীদেরও। এসময় কয়েকটি ঘরবাড়িও ভাঙচুর করা হয় বলে জানান পুলিশ।


এ ঘটনায় গত মঙ্গলবার দৌলতপুর থানায় ১৯ জনকে আসামি করে থানায় মামলা করেন পলান ফকির।


এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, ১৯জন আসামীর মধ্যে মামলা হওয়ার পরের দিন ১৮জন জামিন নিয়েছে এবং ১জন কে আটক করা হয়েছে বলে জানান তিনি।