Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

দৌলতপুরে গৃহবধূ পারুল হত্যার দায়ে প্রতিবেশী কলম মোল্লার মৃত্যুদন্ডের রায় দিলেন আদালত।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- প্রতিবেশীর সাথে বিরোধের জের ধরে পারুল নামে এক গৃহবধু হত্যা মামলায় কুষ্টিয়ায় এক আসামীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।

বুধবার(২৬ আগস্ট) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আদালতে আসামীদের অনুপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আসামী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের মৃত ছাগরত মোল্লার ছেলে কলম মোল্লা।

আদালত সূত্র , ২০১২ সালের ২৫ ডিসেম্বর সকাল ৮টায় প্রতিবেশীর সাথে বিরোধের জের ধরে কলম মোল্লা তার স্ত্রী লিপি খাতুনের ইন্ধনে হাবিল শেখের মেয়ে ৩ সন্তানের জননী পারুলকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় কলম মোল্লা ও তার স্ত্রী লিপি খাতুনকে আসামী করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন, নিহতের বাবা হাবিল শেখ। মামলা তদন্ত শেষে লিপি খাতুনের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাকে বাদ দিয়ে কলম মোল্লার বিরুদ্ধে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে, দৌলতপুর থানা পুলিশ।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশুলী (পিপি) এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, আসামী কলম মোল্লার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায়, তাকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ জজ আদালতের বিচারক। এসময় আসামী কলম মোল্লা আদালতে অনুপস্থিত ছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:10 am, Thursday, 27 August 2020
41 Time View