৪৩০ বস্তা ভারতীয় চিনিভর্তি দুটি ট্রাক জব্দ, আটক ৭

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

টাঙ্গাইলের কালিহাতীতে ৪৩০ বস্তা ভারতীয় চিনিভর্তি দুটি ট্রাক জব্দ করা হয়েছে। এসময় ৭ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার বাংড়া ইউনিয়নের শুলাকুড়া এলাকা থেকে ট্রাক এবং তাদের আটক করা হয়।এ ব্যাপারে কালিহাতী থানার এসআই মিন্টু ঘোষ বলেন, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ৪৩০ বস্তা ভারতীয় চিনিসহ দুটি ট্রাক কালিহাতী উপজেলার এলেঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংড়া ইউনিয়নের শুলাকুড়া এলাকা থেকে ট্রাকসহ ৭ জনকে আটক করে তারা। চিনি আমদানির ব্যবসায়ীক কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় তারা। আটককৃত সবাইকে থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।উল্লেখ্য, অবৈধভাবে ভারতীয় চিনি পরিবহনের জন্য আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।