আবুধাবি দুবাই গিয়েও ফিরতে হলো ১০৪ বাংলাদেশিকে!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক ডেস্ক:- দুবাই এয়ারপোর্টে আটকে পড়া ১২৬ যাত্রীর মধ্যে ১০৪ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দুবাইয়ে ঢোকার অনুমতিপত্র না থাকায় তাদের ফিরতে হলো।

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জানায়, যাত্রীরা আটকে পড়ার পর সার্বিকভাবে চেষ্টা করা হয়েছে তারা যেন দুবাইয়ে ঢুকতে পারে। তবে আইনের আওতায় না পড়ায় সে চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট দুবাইয়ে অবতরণ করে। স্থানীয় ভিসা থাকায় ২২ জন বাংলাদেশি যাত্রী তাদের স্পন্সরের জিম্মায় দুবাই ঢোকার সুযোগ পায়। বাকি ১০৪ জনের কাছে অনুমতিপত্র না থাকায় একদিন দুবাই এয়ারপোর্ট অবস্থানের পর সকালে তাদের দেশে ফিরতে হয়েছে।