বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৩ অতিরিক্ত আইজিপিকে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন খান ও ট্যুরিস্ট পুলিশ ঢাকায় সংযুক্ত অতিরিক্ত মহাপরিদর্শক (সুপারনিউমারারি) ড. খ. মহিদ উদ্দিন।

মঙ্গলবার (৮ অক্টোবর ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে পুলিশের এ তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।