গোপালগঞ্জে ট্রাকের চাপায় শিশু নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:- গোপালগঞ্জে ট্রাক চাপায় মেসবাহ তালুকদার (৯) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

আজ রোববার বিকেলে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বৌলতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা সড়কে গাছের গুড়ি ফেলে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।নিহত শিশু মেসবাহ তালুকদার বৌলতলী ইউনিয়নের পদ্ধবিলা গ্রামের সুমন তালুকদারের ছেলে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমান।

ওসি জানান, বৌলতলী বাসস্ট্যান্ডে শিশু মেসবাহ তালুকদার সড়ক পার হচ্ছিল। এসময় টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি মাছভর্তি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে শিশুটি মারা যায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে।