দৌলতপুরে কৃষি উপকরণ বিতরণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

 

কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি ফরিদ আহমেদ :- কুষ্টিয়ার দৌলতপুরে ২০জন কৃষকের মাঝে প্রদর্শনী বাস্তবায়নের কৃষি উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন” প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে প্রদর্শনী বাস্তবায়নের লক্ষ্যে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আলী আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজওয়া নুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: তাবাস্সুম খানম মালা প্রমুখ।

জনপ্রতি ৩ কেজি আদার বীজ, ২০ কেজি রাসনায়িক সার, ৫ কেজি জৈব সার, ৩০টি খালি বস্তা ও একটি সাইনবোর্ড বিতরণ করা হয়।