দৌলতপুরে মাহবুবুল আলম হানিফের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব আলম হানিফের আশু রোগমুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে মাহবুব আলম হানিফ নিজ বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার বাদ মাগরিব সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদের বাসভবন চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, মোকাচ্ছিম বিল্লাহ, আশরাফ আলী সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।