যশোর-নড়াইল মহাসড়কে বাস খাদে, আহত ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর-নড়াইল মহাসড়কের বাঘারপাড়া উপজেলার রুস্তমপুর বাজার এলাকায় আজ রবিবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে অন্তত একজন যাত্রী আহত হয়েছেন।

সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। যশোর থেকে নড়াইলগামী যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৫৯১৫) রুস্তমপুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে পড়ে যায়।

দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলার মামুদালীপুর গ্রামের খোকন (৪৫) নামে এক যাত্রী সামান্য আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের অন্যান্য যাত্রীরা গুরুতর আহত না হলেও দুর্ঘটনার আকস্মিকতায় তারা আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।