যশোরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। রবিবার সকাল থেকে বুলডোজার দিয়ে ম্যুরালটি গুড়িয়ে দেওয়ার কাজ চলে। এই স্থানে এখন ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণ করা হচ্ছে, যার উদ্বোধন আগামীকাল সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন জানিয়েছেন, ম্যুরাল ভাঙার পর স্মৃতিসৌধ এলাকার প্রাচীর ভেঙে রাস্তার সঙ্গে যুক্ত করা হবে, যা যানজট নিরসনে সহায়ক হবে।
যশোর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ যৌথভাবে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণ করছে। এই প্রকল্পের জন্য ১৪ লাখ টাকা বাজেট ধরা হয়েছে। স্মৃতিসৌধটির উচ্চতা হবে ১৮ ফুট এবং প্রস্থ ছয় ফুট। তিনি আরও জানান, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের সময় জনতার মুখে মুখে উচ্চারিত উদ্দীপনামূলক স্লোগানগুলোই এই স্মৃতিসৌধের বিভিন্ন অংশে স্থায়ীভাবে খোদাই করা হবে।