যশোরে চাঁচড়ায় এনসিপির ব্লকেড কর্মসূচি পালন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে যশোরের চাঁচড়া মোড় ব্লকেড কর্মসূচি পালন করেছে দলের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে এনসিপির সমর্থকরা চাঁচড়া মোড়ে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এতে যশোর-বেনাপোল, যশোর-কুষ্টিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় দলটির নেতাকর্মীরা ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘আর কতকাল জ্বালাবি, গোপালগঞ্জের গোলাপি’ সহ বিভিন্ন স্লোগান দেন। বিকাল ৫টায় শুরু হওয়া এ কর্মসূচি বিকেল ৬টায় শেষ হয়।

ব্লকেড চলাকালে বক্তব্য দেন, এনসিপির কেন্দ্রীয় নেতা খালিদ সাইফুল্লাহ জুযেল, যশোরে সংগঠক নুরুজ্জামান ও আজাদ।

ব্লকেড কর্মসূচিতে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।