স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার লেবুতলা কোদালিয়া বটতলা এলাকায় বাসে ওঠার সময় সড়ক দুর্ঘটনায় ফারিয়া (১৩) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহত ফারিয়া কোদালিয়া লেবুতলা গ্রামের মাহবুব রহমানের মেয়ে এবং খাজুরা মণীন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। জানা গেছে, স্কুলে যাওয়ার সময় বাসে ওঠার চেষ্টাকালে হঠাৎ করে বাসের গাড়িচাপায় সে গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।







