ভারতে পালাতে গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

বহুল আলোচিত একাধিক মামলার আসামি নিষিদ্ধ সংগঠনের মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি  আব্দুর সামাদ আজাদ (৩১) ভারতে পালিয়ে যেতে গিয়ে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন। বুধবার (২৩ জুলাই ২০২৫) সকাল ৯টা ৪৫ মিনিটে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

আটক হওয়া মোঃ আব্দুর সামাদ আজাদের পাসপোর্ট নম্বর A13959192। তার বাড়ি মৌলভীবাজার জেলার মোস্তফাপুর গ্রামে, ওয়ার্ড নং ০৪, পোস্ট মৌলভীবাজার। পিতার নাম মোঃ আকিব আলী। তিনি মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু পাসপোর্ট ‘স্টপলিস্ট’-এ থাকা ও একাধিক মামলার তথ্য অনুযায়ী বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

উল্লেখ্য, এতগুলো মামলার আসামি হিসেবে পাসপোর্ট স্টপলিস্টে থাকায় ইমিগ্রেশনে তার নাম ওঠে আসে। পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। থানায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।