যশোরে বিপুল পরিমাণ নকল ছত্রাকনাশক ও কীটনাশক জব্দ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় এক তদারকিমূলক অভিযানে বিপুল পরিমাণ নকল ছত্রাকনাশক ও কীটনাশক জব্দ করেছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মাহিদিয়া বাজার এলাকায় এই অভিযান করা হয়। এ ঘটনায় মেসার্স মিস্ত্রী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সার ডিলার আজিজুল রহমানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মেসার্স মিস্ত্রী এন্টারপ্রাইজে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ নকল তারেদ ছত্রাকনাশক ও স্প্রে ব্রোন কীটনাশক সংরক্ষণ করা হয়েছিল। যা কৃষকদের জন্য ব্যাপক ক্ষতির কারণ হতে পারতো।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।