বেনাপোলে পুলিশের অভিযানে গ্রেফতার ১১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন ও নিয়মিত মামলার ৩ জন আসামিকে আটক করেছে পুলিশ।

আটক আসামিরা হলেন— নজরুল ইসলামের ছেলে মাসুদ (৪০), জমির হোসেনের ছেলে মোমিনুর (২১), আমজেদ হোসেনের ছেলে সোয়েব আক্তার (২৮), ইশরাত হোসেনের ছেলে মিয়ারাজ হোসেন (৩০), মৃত শহিদুল ইসলামের ছেলে নজরুল, সালাউদ্দিন শেখের ছেলে মাসুম শেখ (৩০), আনোয়ার হোসেনের ছেলে বাবু (৩০), মুনছুর আলীর ছেলে আবু সাঈদ ব্যাপারী (২৬), আকরম আলীর ছেলে রনি হোসেন (২৫), আহম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন (২৬) এবং ইসমাইল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (২৪)।

পুলিশ জানায়, সোমবার (১১ আগস্ট) দুপুরে পোর্ট থানা এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। এর মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ৮ জন এবং নিয়মিত মামলার আসামি ৩ জন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, গ্রেফতারকৃতদের সোমবার বিকেলে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।