স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের তত্ত্বাবধানে বাঘারপাড়া ইউনিট গঠনের লক্ষ্যে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাঘারপাড়ায় এই সভায় সাংবাদিক সমাজকে সুসংগঠিত করা এবং নীতি-নৈতিকতার ভিত্তিতে সংবাদ পরিবেশনের ওপর জোর দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। তিনি সাংবাদিকদের নীতি ও আদর্শ মেনে কাজ করার এবং পেশাগত ঐক্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
প্রেসক্লাব যশোরের ভাইস প্রেসিডেন্ট এবং জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহমেদ তার বক্তব্যে বলেন, সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি এম এ রকি, অর্থ সম্পাদক ও ওয়ান নিউজ বিডি’র সম্পাদক আল মামুন শাওন এবং এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. হাসিবুর রহমান শামীমসহ বাঘারপাড়া ইউনিটের অন্যান্য সদস্যরা।
সভায় নবগঠিত ইউনিটের ভবিষ্যৎ কার্যক্রম এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।






