যশোরে গাঁজাসহ আটক দুই

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার যশোর জেলার সদর উপজেলার চাঁচড়া ইউপির নতুনহাট ও তপস্বীডাঙ্গা এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের আনসার আলীর ছেলে সাকিল হোসেন (২৩), যশোর সদর উপজেলার পুলেরহাট মণ্ডলগাতির জহুরুল ইসলামের ছেলে শিমুল হোসেন (৩০)।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।