যশোরে ছাত্রলীগের দপ্তর সম্পাদক আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর এমএম কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইমরুল হাসান ইমরানকে আটকের পর বিএনপির পার্টি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ইমরান শহরের বারান্দীপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে। এরআগে শুক্রবার রাতে তাকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম জানান, মূলত স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তদন্তে জানা যায়, ইমরান জুলাই মাসে অভূত্থানে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। একই সঙ্গে তিনি দেশের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিলেন। এছাড়া বিএনপি পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত এখনো চলমান।এর আগে বৃহস্পতিবার রাতে ইমরানকে বেনাপোল থেকে স্থানীয়রা আটক করে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।