জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে যশোর জেলা দলের জয়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের জেলা পর্যায়ের প্রথম ম্যাচে যশোর জেলা দল জয় পেয়েছে। রোববার বিকেলে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় স্বাগতিকরা ১-০ গোলে নড়াইল জেলা দলকে হারিয়েছে। ম্যাচে হৃদয় হোসেন বাবু ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

জেলা প্রশাসক আজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা ক্রীড়া অফিসার খালেদ জাহাঙ্গীর, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।

ম্যাচের আহ্বায়ক মাহতাব নাসির পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য এ জেড এম সালেক, নিবাস হালদার, মাসুদ রানা এবং ছাত্র প্রতিনিধি ফাহিম আল ফাত্তাহ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।