স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার এলাকায় এই তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান এবং সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা। এসময় জেলা পুলিশের একটি দল ও কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোর জেলা শাখার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অভিযানে শাহা আমিন বেকারী নামে প্রতিষ্ঠানকে উৎপাদিত পণ্যে মূল্য, উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ধারা ৪৩ ও ৩৭ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পার্বন হোটেল এন্ড রেস্টুরেন্ট নামে প্রতিষ্ঠানে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ধারা ৪৩ ও ৩৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্যারাডাইস হোটেল এন্ড রেস্টুরেন্ট নামে প্রতিষ্ঠানে তাদের উৎপাদিত দই ও ঘিয়ে কোনো মূল্য, উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ধারা ৩৭ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে





