যশোরে নার্সেস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন নির্বাচনে যশোর জেলা শাখার নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) রহিমা বেগম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভার:) ডাঃ হিমাদ্রি শেখর সরকার। বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ হাবিবা সিদ্দিকা ফোয়ারা, আরএমও (ভারপ্রাপ্ত) ডাঃ আ ন ম বজলুর রশিদ টুলু,  যশোর নার্সিং ও মিডিওয়াইফারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আর্জিনা খাতুনসহ অন্যান্য নার্সিং কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা নার্সদের সেবার মান উন্নয়ন ও হাসপাতালের রোগীদের জীবনমান বৃদ্ধির গুরুত্বের উপর জোর দেন। এছাড়াও নতুন কমিটির সদস্যদের একতাবদ্ধ হয়ে সকল সমস্যা সমাধান এবং কার্যক্রম দ্রুত অগ্রসর করার জন্য উৎসাহিত করা হয়।