যশোরে চিত্রা নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরে চিত্রা নদীতে গোসল করতে নেমে গালিব (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের গহেরপুর গ্রামসংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

নিহত গালিব ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে। শিশুটির চাচা আমিরুল ইসলাম জানান, সকালে প্রায় সাড়ে ৯টার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে যায় গালিব। এ সময় মাছ ধরার জালে পা আটকে সে ডুবে যায়।

পরে স্থানীয়রা শিশুটিকে ভেসে উঠতে দেখে তার পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্যরা গালিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।