ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রফেসর ইউনূস ওই অনুষ্ঠানে যোগ দেন। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূস।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেসহ বেশ কয়েক জন বিশ্ব নেতার সঙ্গে কুশল বিনিময় করেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন।