অভয়নগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কাপাশহাটী গ্রামে বুধবার সকালে হাফিজুর (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। মৃত হাফিজুর ওই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাপাশহাটী গ্রামের মহসিনের বাড়ির পাশের বাগানে পাতা কুড়াতে যেয়ে এক মহিলা ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখেতে পান। স্থানীয়রা বলেন, মৃত হাফিজুর তিনদিন আগে বাড়িতে এসেছে। তার মাথার একটু সমস্যা আছে। এর আগেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলো। মরদেহ দেখে মনে হচ্ছে এক  দিন আগে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হয়েছে।