আনুষ্ঠানিক যাত্রা শুরু ইয়াহান কবর খনন সংস্থার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
মৃত্যু পরবর্তী দাফনসহ মৃতের পরিবারকে আনুষাঙ্গিক সহায়তার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ইয়াহান কবর খনন সংস্থা। বুধবার বিকেলে যশোর সদরের হাশিমপুরে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ইয়াহান সামাজিক সংঘের আহবায়ক ফারুক জাহাঙ্গীর আলী টিপুর সভাপতিত্বে এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের পরিচালক আল-মামুন শাওন, হাশিমপুর আলহেরা স্কুল ও কলেজ কমিটির সভাপতি ফখরউদ্দিন বিশ্বাস, সংগঠনের সদস্য সচিব রায়হান সিদ্দিক, যুগ্ম আহবায়ক সেলিম রেজা পল্লব প্রমুখ।
বক্তারা বলেন, সংগঠনের পক্ষ থেকে মৃত ব্যক্তির কবর খনন করা হবে। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এবং দূর-দূরান্ত থেকে আসা স্বজনদের আপ্যায়নের বিষয়টিও তদারকি করা হবে সংগঠনের পক্ষ থেকে।