স্বাধীন কন্ঠ ডেস্ক
পুলিশ বিভাগের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতির বহুনির্বাচনি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে যশোর শহরের ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ জেলা এবং ঝিনাইদহ ইন-সার্ভিস সেন্টার থেকে আগত পুলিশ সদস্যরা পদোন্নতির এই পরীক্ষায় অংশ নেন।
সময়সূচি অনুযায়ী, সকাল ১০ টায় সহকারি উপপরিদর্শক (নিরস্ত্র) থেকে উপপরিদর্শক (নিরস্ত্র) পদে এবং বিকাল ৪ টায় কনস্টেবল বা নায়েক থেকে সহকারি উপপরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতির জন্য বহুনির্বাচনি পরীক্ষা নেওয়া হয়।
যশোর কেন্দ্রের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনি পরীক্ষা পরিচালনা করেন, খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয় ও বহু নির্বাচনি পরীক্ষা গ্রহণ সাব-কমিটি যশোর কেন্দ্রের সভাপতি অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) শেখ জয়নুদ্দীন(পিপিএম)।
পরীক্ষা গ্রহণ শেষে অ্যাডিশনাল ডিআইজি পরীক্ষা পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত সকল ইনভিজিলেটরকে আন্তরিক ধন্যবাদ জানান।
একইসাথে, এতো সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য যশোর জেলার পুলিশ সুপার ও যশোর জেলা সাব-কমিটির সদস্য রওনক জাহানকে তিনি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার, পিটিসি খুলনার পুলিশ সুপার শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট) ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত শারমিন আক্তার, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টাস ঢাকাসহ যশোর জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং মাগুরা, ঝিনাইদহ জেলা থেকে আগত বিভিন্ন পদমর্যাদার ইনভিজিলেটরগণ ও পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত অন্যান্য কর্মকর্তাগণ।







