যশোরে তৃণমূল জনপ্রতিনিধিদের সাথে  বিএনপির মতবিনিময় সভা 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে যশোর সদর উপজেলায় তৃণমূল জনপ্রতিনিধিদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত যশোর শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এই সভা সম্পন্ন হয়।

সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদার হোসেন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এছাড়া, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম অমিত প্রধান আলোচকের ভূমিকা পালন করেন।

উক্ত মতবিনিময় সভায় তৃণমূল জনপ্রতিনিধি এবং বিএনপির বিভিন্ন স্তরের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সভাটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা যায়।