স্বাধীন কন্ঠ ডেস্ক
গাঁজাগামী মানবিক ফ্লোটিলায় দখলদার ইসরাইলের হামলা ও বাধার প্রতিবাদে শনিবার (০৪ অক্টোবর) যশোর শহরে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের দড়াটানা ভৈরব চত্বরে “জুলাইকন্ঠ বাংলাদেশ” ব্যানারে এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সাবেক বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বিপ্লবী কমিউনিস্ট লীগ, প্রাচ্য সংঘ, জাতীয় যুব শক্তি ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, গ্লোবাল সামিট ফ্লোটিলায় মানবাধিকারকর্মী ও সংবাদকর্মীরা গাঁজায় খাদ্য সহায়তা নিয়ে গেলেও ইসরাইলি বাহিনী তাদের বাধা দেয়। বক্তারা ইসরাইলকে একটি আগ্রাসী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে এই নৃশংসতার তীব্র প্রতিবাদ জানান এবং জাতিসংঘের কাছে সুষ্ঠু তদন্ত ও কঠোর ব্যবস্থার আহ্বান জানান।







