যশোরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
‘পরিকল্পিত উন্নয়ন ধারা, নগর সমস্যায় সাড়া’ প্রতিপাদ্য স্লোগানে যশোরে বিশ্ব বসতি দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে গণপূর্ত বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কালেক্টরেট ভবন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের অমিত্রাক্ষর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণপূর্ত বিভাগের নির্বাহী পরিচালক জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার রওনক জাহান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ছাত্রপ্রতিনিধি সোয়াইব হোসেন প্রমুখ।