স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ এ আটটি পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। আগামী ১৯ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিন ৮ অক্টোবর, বুধবার, দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার পর নির্বাচন পরিচালনা কমিটি এই চূড়ান্ত তালিকা ঘোষণা করে।
নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন: সভাপতি পদে এস এম সোহেল এবং সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম। এর আগে গত সোমবার ২১ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও জমা দিয়েছিলেন ১৮ জন।
চূড়ান্ত প্রার্থী তালিকায় যারা রয়েছেন, সভাপতি আকরামুজ্জামান এবং এম আইউব,সহ-সভাপতি কাজী রকিবুল ইসলাম এবং বিএম আসাদ ,সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং মুর্শিদুল আজিম হিরু,যুগ্ম সম্পাদক: এম এ আর মশিউর এবং গালিব হাসান পিল্টু, দফতর সম্পাদক কাজী রফিকুল ইসলাম এবং শেখ জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম তারেক এবং মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: ওয়াহিদুজ্জামান মিলন এবং মাহবুবুর রহমান মোহন, কার্যনির্বাহী সদস্য এম এ রহমান এবং হানিফ ডাকুয়া
আগামী ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাইফুল ইসলাম সজল এবং অপর দুই সদস্য হলেন শেখ আব্দুল্লাহ হুসাইন ও কাজী আশরাফুল আজাদ।







