স্বাধীন কন্ঠ ডেস্ক
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সম্পন্ন হলো যশোর আরএন রোড ক্রীড়াচক্রের আয়োজনে ও রিপন অটোস এর সার্বিক সহযোগিতায় জুনিয়র নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা। ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী জনাব শান্তনু ইসলাম সুমিত। তিনি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব মাহতাব নাসির পলাশ। তিনি বিজয়ী ও বিজিত উভয় দলকে অভিনন্দন জানান এবং ক্রীড়াচক্রের এমন আয়োজনকে শহরের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক জনাব এম এ আকসাদ্ সিদ্দিকী শৈবাল, জনাব শহীদ আনোয়ার, জনাব আতাউর রহমান আতাউল্লাহ, সাবেক ক্রিকেটার খান মোহাম্মাদ শফিক রতন, ক্রীড়া সংগঠক জিয়াউর রহমান বিপ্লব, সাবেক ক্রিকেটার আসাদুল্লাহ্ খান বিপ্লব, সাবেক ক্রিকেটার মনিরুল হুদা খান মনি, সাবেক ক্রিকেটার সৈয়দ ইকবাল রুজু, সাবেক ক্রিকেটার ও রিপন অটোস এর সত্বাধিকারী আইয়াজ উদ্দিন রিপন, সাবেক ফুটবলার হাফিজুর রহমান, ক্রীড়া সংগঠক হিমাদ্রি শাহ মনি, রেজানুল ইসলাম রিয়েল, ফারুক হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সাবেক ক্রিকেটার এজাজ উদ্দিন টিপু। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আর এন রোড ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক জনাব মোস্তফা গোলাম কাদের। টুর্নামেন্টের সফল আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এই টুর্নামেন্ট জুনিয়র ক্রিকেটারদের জন্য নিজেদের প্রতিভা প্রকাশের এক চমৎকার মঞ্চ তৈরি করে দিল।







