স্বাধীন কন্ঠ ডেস্ক
সুস্থ সংস্কৃতি চর্চা ও সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যশোরের তরঙ্গ শিল্পীগোষ্ঠীর ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। তিনি তাঁর বক্তব্যে সুস্থ সংস্কৃতির বিকাশে তরঙ্গ শিল্পীগোষ্ঠীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই তরঙ্গ শিল্পীগোষ্ঠী এক বিশাল লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরঙ্গ শিল্পীগোষ্ঠীর কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং এর সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর প্রধান নির্বাহী আবু মুসা।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ২৪ পরবর্তী সময়ে স্বৈরাচার বিদায় নিলেও কালচারাল ফ্যাসিস্ট এখনো রয়ে গেছে। এদেরকে প্রতিহত করতে এবং একটি তরুণ সমাজ গড়ে তুলতে হলে সাংস্কৃতিক বিপ্লবের বিকল্প নেই।
তরঙ্গ শিল্পীগোষ্ঠী, যশোর-এর চেয়ারম্যান আমদ ইব্রাহিম শামীম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। শুভেচ্ছা বক্তব্যে তিনি সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে সকল শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা জানান এবং আগামী দিনে তরঙ্গের পথচলায় সকলকে সাথে থাকার আহ্বান জানান।#







