বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে বিপুল ভারতীয় অবৈধ পণ্য আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিনব্যাপী বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিজিবি’র টহলদল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

আটককৃত অবৈধ পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রিপিস, ওষুধ এবং কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৪৬ হাজার ৯০০ টাকা।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও নিশ্চিত করেন, সীমান্ত এলাকায় বিজিবির এই ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।