‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে যশোরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
  • বিশ্ব হাত ধোয়া দিবস

স্বাধীন কন্ঠ ডেস্ক

‘হাত ধোয়ার নায়ক হোন’ এই স্লোগানকে সামনে রেখে যশোরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার সকালে কালেক্টরেট ভবন চত্বরে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জনস্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করে সঠিক নিয়য়ে হাত ধোয়া প্রদর্শন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক সবার সুস্বাস্থ্য ও সচেতনতা কামনা করেন। তিনি বলেন, রোগ প্রতিরোধে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) খান মাসুম বিল্লাহ, সমাজসেবা উপ-পরিচালক হারুন অর রশিদ, জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী আকমল হোসেন, জেরা প্রতিবন্ধি কর্মকর্তা মুনা আফরিন,এডাব যশোরের সভাপতি শাহজাহান নান্নু প্রমুখ।