কলারোয়ার ওফাপুর মাঠপাড়া মাঝের খাল পুন:সংস্কারের উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)

সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর মাঠপাড়া মাঝের খাল পুনঃসংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে খালটির এই সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম।

এর আগে ওফাপুর মাঠপাড়া মাঝের খাল পুনঃসংস্কার স্থানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ওফাপুর খাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভা শেষে কামারালী (মান্দারতলা) মাঠ থেকে ওফাপুর প্রাইমারি স্কুল পর্যন্ত মোট ১৬৮০ মিটার খালের শুভ উদ্বোধন ঘোষণা করেন ইউএনও জহুরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যুগিখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মফিজুল ইসলাম, ওফাপুর খাল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম রুবেল, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মশিউর রহমান, উত্তরণের ডাব্লিউসিও মাজাহারুল ইসলাম, উপ-সহকারী কৃষি গবেষক ওলিউর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার তাপস মজুমদার, ইউপি সদস্য শাহাজান সরদার, উত্তরণের ডাব্লিউসিএফ খোকন সরদার, দিপংকর মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ওফাপুর খাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এই পুনঃসংস্কারের কাজ উদ্বোধন করা হলো। এর আগে ২০২৩ সালে রাজকীয় নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এবং উত্তরণ ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সহযোগিতায় খালটি একবার পুনঃখনন করা হয়েছিল।