যশোরে কয়লাবোঝাই ট্রাকের ধাক্কায় পথচারি নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের কেশবপুরে ট্রাকের ধাক্কায় গাবরিল বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে যশোর-কেশবপুর মহাসড়কের মধ্যকুল মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গাবরিল বিশ্বাস ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত কাশেম বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিনি স্ত্রী সম্পা বিশ্বাসকে নিয়ে কেশবপুরের মধ্যকুল মান্দারতলায় অবস্থিত ইয়াকুব ডাক্তারের চেম্বারে যান। সেখানে স্ত্রীকে রেখে রাস্তার পাশে প্রস্রাব করার সময় যশোরগামী কয়লাবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ইয়াকুব ডাক্তারের মাছের ঘেরে পানিতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কেশবপুর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত গাবরিল বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলেই রয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।