স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা কমিটির একটি প্রতিনিধি দল আজ শুক্রবার বিকেলে যশোর সার্কিট হাউসে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান জনাব মকসুমুল হাকিম চৌধুরীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়।
বাপার প্রতিনিধি দলটি চেয়ারম্যান মহোদয়ের কাছে যশোর জেলার গুরুত্বপূর্ণ নদ-নদী, যেমন ভৈরব নদ, মুক্তেশ্বরী নদী, কপোতাক্ষ নদ, চিত্রা নদী, ভবদহ এলাকার টেকা নদী এবং আপার ভদ্রা সহ অন্যান্য নদ-নদীর বর্তমান করুণ অবস্থা সবিস্তারে তুলে ধরে।
যশোরের প্রাণ ভৈরব নদের অব্যাহত দখল ও মারাত্মক দূষণের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন বাপা নেতৃবৃন্দ।মুক্তেশ্বরী নদী দখলের উদ্বেগ: বিশেষ করে মুক্তেশ্বরী নদী দখল করে প্লট আকারে বিক্রি করার মতো গুরুতর বিষয়ে কমিশন চেয়ারম্যানকে অবগত করা হয়। ব্যবস্থা গ্রহণের আশ্বাস: নদীর বর্তমান অবস্থা শুনে ও সমস্যাগুলো সম্পর্কে অবহিত হয়ে চেয়ারম্যান জনাব মকসুমুল হাকিম চৌধুরী এ সকল বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
বাপার পক্ষে যশোর জেলা কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি চেয়ারম্যান মহোদয়কে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং জেলার নদ-নদী রক্ষায় কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।
মতবিনিময়কালে বাপা যশোর জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন,অধ্যাপক আবু সাঈদ মোঃ আতিকুর রহমান (বাপা যশোর জেলা কমিটির সদস্য সচিব),শেখ রাকিবুল ইসলাম নয়ন (বিল হরিনা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক),অধ্যাপক আব্দুল গফুর (বাপা সদস্য),মাস্টার মাসুদুজ্জামান টিটো (বিল হরিনা বাঁচাও আন্দোলনের নেতা)
নদ-নদী রক্ষায় এই মতবিনিময় সভাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পরিবেশ কর্মীরা।







