উচ্চ মাধ্যমিক ও ও সমমান পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজেস্ব প্রতিবেদন:- ২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও ও সমমান পরীক্ষার ফল প্রস্তত রয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে বোর্ডগুলো আগামী বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ জানান, আমরা ফলাফল প্রস্তুত করে রেখেছি।

এবার তেমন কোনো জটিলতাও নেই। এখন মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশনা পেলেই ফলাফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে গেলে আইনি প্রক্রিয়া হিসেবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে।

অধ্যাদেশ জারির পর ফল প্রকাশ করা হবে।