স্বৈরাচারী আওয়ামী সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার অঙ্গীকার
স্বাধীন কন্ঠ ডেস্ক
পতিত স্বৈরাচারের প্রত্যক্ষ মদদে চলমান অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দড়াটানার বকুলতলায় জাতীয় যুবশক্তির যশোর জেলা শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক ইমদাদ হোসাইন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান। তিনি বলেন, ১৫ শতাধিক শহীদ ও হাজার হাজার আহতের বিনিময়ে বাংলাদেশের মানুষ স্বৈরাচারী আওয়ামী সরকার থেকে মুক্তি পেয়েছে। আমরা আওয়ামী সন্ত্রাসীদের আর এই দেশে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেবো না। প্রয়োজনে জুলাই যোদ্ধারা আবারও রাস্তায় নামবে। তবুও এই বাংলাদেশে তাদের বিনা বিচারে কোনো স্থান নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুবশক্তির সদস্য সচিব ফারিন আহমেদ, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ড. জাবের, যুবশক্তির মুখ্য সংগঠক সোহানুর রহমান, যুগ্ম আহ্বায়ক রেজওয়ান রুহিত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাঈদ সান ও সৈয়দ রাফিদ, যুগ্ম সদস্য সচিব ইবনে সাহাদ, মো. অর্নব, তাইওয়ান হাসান, সিনিয়র সংগঠক মো. পল্লব, সাইমা সিদ্দিকা, রিয়াজ হোসেন,মো. হাসান প্রমুখ।







