যশোর বার সমিতির নির্বাচনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
  • সভাপতি পদে ২, সাধারণ সম্পাদক পদে ৪ জন
  • ভোটগ্রহণ ১৯ নভেম্বর
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) আগামী নির্বাচনের জন্য সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ মোট ১৩টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লইয়ার্স কাউন্সিল এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থীরা আলাদা আলাদাভাবে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহসীন আলীর কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানের সময় প্রার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দলবদ্ধ হয়ে নির্বাচন কমিশনে উপস্থিত হন।
তিনটি প্যানেলের বাইরে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে আবু মোর্ত্তজা ছোট ও রেফাত রেজওয়ান সেতু মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা হলেন, সভাপতি পদে সৈয়দ এএইচ সাবেরুল হক সাবু ও গোলাম মোস্তফা (১), সাধারণ সম্পাদক পদে এমএ গফুর, যুগ্ম সম্পাদক পদে নূর আলম পান্নু, সহ-সম্পাদক পদে সেলিম রেজা, গ্রন্থগার সম্পাদক পদে কামরুল হাসান সোহেল, সদস্য পদে মুন্সি মঞ্জুরুল মাহমুদ লিটু, মৌলুদা পারভীন, রেহেনা খাতুন, শাহাজাহান কবির বিপ্লব ও মেহেদী ইমাম বাপ্পী।
লইয়ার্স কাউন্সিলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে আব্দুল লতিফ, সহ-সভাপতি পদে আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক পদে আকম মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে মনিরুল ইসলাম ও আব্দুল করিম মন্ডল, গ্রন্থগার সম্পাদক পদে শাহরিয়ার হক রিফাত, সদস্য পদে শফিকুল ইসলাম ও আজহারুল ইসলাম।
গণতান্ত্রিক আইনজীবী সমিতি থেকে যারা মনোনয়ন জমা দিয়েছেন, সহ-সভাপতি পদে বাসু দেব বিশ্বাস, সহকারী সম্পাদক পদেআশরাফুল আলম।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক সিনিয়র আইনজীবী দেবাশীষ দাস, আব্দুল মোহায়মেন, মোহাম্মদ ইসহক, মঈনুল হক খান ময়না, আমিনুর রহমান, আব্দুল লতিফ লতা, আরিফুল ইসলাম শান্তি, হাসানুর রহমান আসাদ, আব্দুর রাজ্জাক, নুরুজ্জামান খান প্রমুখ।
লইয়ার্স কাউন্সিলের পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টা ইমামুল হাসান, মাফুজুর রহমান, মঞ্জুর কদের আশিক, রুহিন বালুজ, আলমগীর সিদ্দিক, শাহরিয়ার হক রিফাত, রেজাউল করিম, আজহারুল ইসলাম, আব্দুর রহমান সোহাগ, তাজউদ্দিন আহম্মেদ প্রমুখ।
গণতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষে উপস্থিত ছিলেন কাজী ফরিদুল ইসলাম, মাহমুদ হাসান বুলু, মোস্তফা হুমায়ুন কবির, দেবাশীষ ভট্টাচায্য, স্বপন ভদ্র, প্রশান্ত দেব নাথ, শাহরিয়ার বাবু প্রমুখ।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর (রবিবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে ওই দিনই সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।
এবারের নির্বাচনে মোট ৫৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এরমধ্যে দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জুম্মার নামাজের বিরতি থাকবে।