তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে যশোরে আলোচনা সভা
স্বাধীন কন্ঠ ডেস্ক
“তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে” তরুণদের করণীয় ও ভূমিকা নিয়ে আলোচনা করার জন্য যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে রবিবার সকালে এক সভা অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক এই সভায় বক্তারা তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর ওপর জোর দেন।
গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার মহাপরিচালক আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সভায় যুক্ত হন। তিনি তাঁর বক্তব্যে তারুণ্য নির্ভর দেশ গড়ার জন্য তরুণ প্রজন্মের করণীয় দিকগুলো বিশদভাবে তুলে ধরেন। একইসাথে, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোরের তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপপরিচালক খোন্দকার জাকির হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সাবেক আহবায়ক রাশেদ খান।
যুব উন্নয়ন অধিদপ্তর যশোর-এর প্রায় দুইশ জন প্রশিক্ষণার্থী এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।







